ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৮:৩৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বনানীর এআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীর এআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টার দিকে বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এরশাদ হোসেন বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।