বনের মধ্যে মিললো নিখোঁজ নারীর ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে সেলিনা বেগম (৪৫) নামে নিখোঁজ এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা এলাকার বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সেলিনা বেগম (৪৫) একই ইউনিয়নের মাকরাই গ্রামের কুবাদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে সাড়ে চারটার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা এলাকায় বনের ভেতর এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের ভাই আব্দুল মান্নান গিয়ে তার বোনের মরদেহ বলে শনাক্ত করেন।
নিহতের ভাই আব্দুল মান্নান জানান, রোববার রাত থেকে তার বোন নিখোঁজ ছিলেন । আত্মীয়স্বজন থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মালেঙ্গা বড়চালা গ্রামে আব্দুল গফুরের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তিনি চার ছেলে সন্তানের জননী। কিছুদিন আগে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধে। কলহ গড়ায় মামলা পর্যন্ত। সেলিনা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দেন। আর স্বামী গফুর স্ত্রীর বিরুদ্ধে করেন চুরির মামলা।
মান্নান আরও জানান, গফুরের করা মামলায় আজ সোমবার আদালতে হাজির হওয়ার কথা ছিল সেলিনার।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে এটাকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কাজ চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











