ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বন্যায় ১১ হাজার ৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অতিবর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহাযতা হিসেবে ৩১ জেলায় ১১ হাজার ৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলাসমূহ হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মযমনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।

এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বিতরণের জন্য ৩ কোটি ২৯ লাখ টাকা নগদ, গো-খাদ্য ক্রয় বাবদ ১ কোটি ৪৬ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয় বাবদ ৭০ লাখ টাকা, ৩০০ বান্ডিল ঢেউটিন, গৃহ মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা এবং ১ লাখ ১২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

-জেডসি