বন্যায় ভাসছে সিলেট, বানভাসিদের আশ্রয় মসজিদে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে হু হু করে পানি বাড়ছে সিলেট নগরীসহ সবকটি উপজেলায়। বেশিরভাগ এলাকার রাস্তাঘাট বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যার পর থেকে দ্রুতগতিতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন সিলেটের বানভাসি মানুষ। এ নিয়ে নির্ঘুম রাত পার করছেন তারা।
৪৮ ঘণ্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে সিলেট সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভপুরে হাজার হাজার বসতঘরে বানের পানি ঢুকে পড়েছে। ছাতক ও সুনামগঞ্জ শহরের শতশত বসত ঘরের নিচতলা কোমর পানিতে ডুবে আছে।
সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা হাসান বলেন, আমার বাড়িতে কোনোদিনই পানি ঢুকেনি। কিন্তু রাত ১০টার পর থেকে আমার বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। চারদিকে এত বন্যার পানি আগে আমি কখনোই দেখিনি। যত সময় যাচ্ছে পানির উচ্চতা ততই বাড়ছে। এ অবস্থায় বাসাবাড়িতে আমার পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যেই রাত পার করছি।
অপরদিকে সিলেট নগরীর আরেক বাসিন্দা সোহাগ বলেন, এখন মধ্যরাত। আমার ঘরে হাঁটু পর্যন্ত পানি। সকাল না হলে পরিবার নিয়ে অন্য কোথাও বেরিয়ে যেতে পারব না।
সিলেটের লামাগাজীর আরেক বাসিন্দা গণমাধ্যমকর্মী আবদাল বলেন, রাত ১০টার দিকে আমাদের বাসার ভেতরে পানি ঢুকে যায়। সেই সাথে চলছে টানা বৃষ্টি। বিভিন্ন ধরনের পোকা-সাপের ভয়ে আছি।
তিনি বলেন, পুরো এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে।চার্জ দিতে না পারায় বন্ধ রয়েছে মোবাইল ফোন। ফলে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।তাতে বিপাকে পড়েছেন বানভাসিরা।ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানান তিনি।
হঠাৎ করে পানি বাড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। আবার কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।
সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা শুভ বলেন, রাত পৌনে ২টায় সিলেট নগরের মোল্লাপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় পানির কারণে যদি কারো বাসাবাড়িতে থাকতে সমস্যা হয়, তাহলে যেন মসজিদে এসে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। এ ঘোষণার পর অনেকে মসজিদে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় আমি পরিবার আত্মীয়-স্বজন নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে রাত পার করছি।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী তিন-চার দিন অবিরত বর্ষণ অব্যাহত থাকবে। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
আকস্মিক বন্যায় সিলেট নগরের উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর এবং আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। তাই গ্রাহকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জরুরি সতর্কবার্তা দিয়েছে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




