ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ০:৪০:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশর আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই বন্যা দুর্গতদের ত্রাণে তহবিলে অনুদান দিয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেতা আমির খান ও লতা মঙ্গেশকরের নাম।

মঙ্গলবার মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান দেন আমির খান। লতা মঙ্গেশকর দেন ১১ লক্ষ টাকা। মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোয় লতা মঙ্গেশকর এবং আমির খান, দু'জনকেই ধন্যবাদ জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে বন্যা ত্রাণে ৫১ লক্ষ টাকা অনুদান দেন অমিতাভ বচ্চন। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা দেন ২৫ লক্ষ টাকা।

সম্প্রতি আসামে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান অক্ষয় কুমার। ২ কোটি টাকা অনুদান দিয়ে তাদের সাহায্য করেন বলিউড 'খিলাড়ি'।

-জেডসি