বরখাস্ত হলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মঙ্গুশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মঙ্গুশ
লিবিয়ার প্রধানমন্ত্রী রোববার বলেছেন, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে বহিস্কার করেছেন। গত সপ্তাহে রোমে তার সাথে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। দেশটির মন্ত্রী এমন কথা জানানোর পর তাকে সরিয়ে দেওয়া হলো। খবর এএফপি’র।
রোববার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বিবেইবা বলেন, নাজলা আল-মঙ্গুশকে ‘সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে’ এবং বিচারমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি কমিশনের মাধ্যমে এই বিষয়ে তদন্ত হবে।
এদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি ‘সুযোগ এবং অনানুষ্ঠানিক মুখোমুখী’ হিসেবে বর্ণনা করেছে। তবে এমন বৈঠকের খবরে ইতোমধ্যে লিবিয়ার বেশ কয়েকটি নগরীর রাজপথে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।
আগের সপ্তাহে ইসরাইল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন খবর জানানোর পর রোববার রাজনৈতিক বিরোধ ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গুশ রোমে এক বৈঠকে আলোচনা করেছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এই বৈঠকের আয়োজন করেন।
ইসরাইলের বিবৃতিতে এটিকে দুই দেশের মধ্যে এই ধরনের প্রথম কূটনৈতিক উদ্যোগ বলে বর্ণনা করা হয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কোহেন বলেন, ‘আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়ে কথা বলেছি।’
এদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় বলেছে, মঙ্গুশ ইসরাইলের প্রতিনিধিত্বকারী কোন পক্ষের সাথে সাক্ষাত করার কথা অস্বীকার করেছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






