বরগুনার রিফাত হত্যার ঘটনা অবলম্বনে নাটক
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
বরগুনায় রাস্তায় প্রকাশ্যে খুন হওয়া রিফাত শরীফ, তার স্ত্রী মিন্নি ও হত্যাকারী নয়ন বন্ডকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটক ‘দোটানায়’। মাহতাব হোসেনের গল্প ও শামীমুল ইসলাম শামীমের চিত্রনাট্যে এটি নির্মাণ করতে যাচ্ছেন আকাশ নিবির।
নাটকে নিহত রিফাত শরীফের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সজল, স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ভূমিকায় দেখা যাবে মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে। আর নয়ন বন্ড হবেন কলকাতার সংগীতশিল্পী রাকিব চৌধুরী। আগামী ২৭ জুলাই ঢাকায় এর শুটিং শুরু হবে।
আকাশ নিবির বলেন, ‘আগামী ২৭ তারিখ আমরা শুটিং শুরু করব। এরই মধ্যে আমরা অভিনয় শিল্পীদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছি। এতে আর কিছু চমক থাকবে। নাটকের একটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। সঙ্গে আরও একজন জনপ্রিয় অভিনেত্রী আছে। নাম এখনই প্রকাশ করতে চাই না।’
ইতিপূর্বে বিচারাধীন বিষয় নিয়ে নাটক, সিনেমা বানানোর ওপর আইনের নিষেধাজ্ঞার কারণে অনেক কাজই বন্ধ হয়ে গেছে। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার ঘটনাটিও ঠিক সে রকম। এ বিষয়ে নাটক নির্মাণের ক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কারো অনুমতি নিয়েছেন কিনা- জানতে চাইলে আকাশ নিবির বলেন, ‘না, আসলে নাটকটি নির্মিত হবে বরগুনার ঘটনার আদলে। গল্পটা আমরা সাজিয়েছি অন্যভাবে। ঘটনার আড়ালে অনেক সত্যই ধামাচাপা পরে যায়। তেমনই কিছু ঘটনা এতে উঠে আসবে। তাছাড়া এতে সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে আসা কিছু চিত্রও তুলে ধরা হবে।’
জানা গেছে, এন আর মিডিয়ার নিবেদনে নাটকটি প্রযোজনা করছে চৌধুরী এন্টারটেইনমেন্ট। আগামী কোরবানি ঈদে ‘দোটানায়’ নাটকটি প্রচার হবে একুশে টিভিতে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব