বরিশালে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্ৰামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পুত্রবধূকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত নাজনীন বেগম (৫০) ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের স্ত্রী। তার পূত্রবধূ কাঠালিয়া গ্ৰামের মৃত হানিফ হাওলাদারের বড় ছেলে উজ্জ্বল হাওলাদারের স্ত্রী সুমাইয়া আক্তার লাবণ্য (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাবণ্য আক্তার শাশুড়ির সঙ্গে গ্ৰামের বাড়িতে বসবাস করতেন। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ঈদ শেষে দুই ভাই ১০ মে ঢাকায় ফিরে যায়।
নিহতের স্বজন (ভাসুর) কালাম হাওলাদার বলেন, বুধবার (১১ মে) রাতে নিহতের ছেলে উজ্জ্বল মোবাইলে কল দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছেন না। তাই তাদের ঘরে গিয়ে মায়ের খোঁজ নিতে বলেন।
তিনি আরও বলেন, আমি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পেছনের দিকে যাই। সেখানে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করি এবং চৌকির পাশে মশারিতে পেছানো অবস্থায় নাজনীন বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা ঘটনাস্থলে গিয়ে মশারির মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্তর জামা-কাপড় ও রক্তে ভিজে যাওয়ায় সেগুলো চালের ড্রামের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। যা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১১ মে) রাত পৌনে ১২টায় জিজ্ঞাসাবাদের জন্য লাবণ্যকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে লাবন্য পুলিশকে জানিয়েছেন, তার বাবা মো. খলিলের সঙ্গে শাশুড়ির সম্পর্ক ছিল। বেশ কয়েকবার বিষয়টি তার চোখে ধরা পড়েছে। এটা তিনি মেনে নিতে পারছিলেন না। এ কারণে তিনি শাশুড়িকে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




