বরেণ্য সাংবাদিকদের নামে প্রেসক্লাবের ৫ হলের নামকরণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
দেশের খ্যাতমান ও গুণী সাংবাদিকদের নামে জাতীয় প্রেসক্লাবের পাঁচটি কক্ষের নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান এসব কক্ষের নামকরণ করেন।
এখন থেকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি রুমের নাম হবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, কনফারেন্স লাউঞ্জের নাম জহুর হোসেন চৌধুরী হল, তৃতীয় তলার কনফারেন্স রুম-২ এর নাম মাওলানা আকরাম খাঁ হল, কনফারেন্স রুম-৩ এর নাম আবদুস সালাম হল।
এছাড়াও প্রেসক্লাবের পাঠাগারের নতুন নামকরণ করা হয়েছে ‘কবি শামসুর রাহমান পাঠাগার’।
নাম ফলক উন্মোচনের সময় সাংবাদিক শফিকুর রহমান বলেন, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিলো রাজাকারমুক্ত প্রেসক্লাব গড়া। আমরা সফল হয়েছি।
তিনি বলেন, একই সঙ্গে দেশ বরেণ্য সাংবাদিকদের স্মরণ করতে তাদের নামে হলরুমগুলোর নামকরণ করাও ছিলো চ্যালেঞ্জের। আজ সেটাও পূরণ হলো।
প্রেসক্লাবেরর সভাপতি সাইফুল ইসলাম বলেন, যারা গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের লড়াইয়ে ভূমিকা রেখেছেন, দেশ গড়তে ভূমিকা রেখেছেন তাদের স্মরণে আজ প্রেসক্লাবের হলগুলোর নতুন নাম হয়েছে। এতে আমরা আনন্দিত।
তিনি বলেন, আমার মনে হয় নামকরণের মাধ্যমে কিছুটা হলেও তাদের প্রতি সম্মান করা হবে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, এখন থেকে অ্যাসাইনমেন্ট কভার করার সময় হলগুলোর নতুন নাম লেখার জন্য অনুরোধ করছি। তাহলে এর পরিধি ও ব্যাপ্তি বাড়বে।
অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া হাউজের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



