ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ০:৫৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বর্ষসেরার দৌড়ে মিরাজ-দিয়া-তপু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ২০ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও ক্রীড়াঙ্গণের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। আগামী ৩ জুন রাজধানীর কোনো এক হোটেলে ২০২১ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এই পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, আর্চার দিয়া সিদ্দিকী ও ফুটবলার তপু বর্মন।

এবছর বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি দেয়া হবে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও। আগামী ২০ থেকে ৩০ মে পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।

এদিকে খেলোয়াড়দের সাথে ২০২১ সালের সেরা কোচ ও সংগঠকদেরও পুরস্কৃত করবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এই দুই ক্যাটাগরিতে আগের থেকেই নির্বাচিত করা হয়েছে দুইজনকে।

সেরা কোচ নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজন আর সেরা সংগঠক নির্বাচন করা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোশিয়েশনের (বিওএ) মহাসচিব শাহেদ রেজাকে।

এছাড়াও এবারের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার। আর বর্ষসেরা তৃণমূল ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন আমির বাবু ও আকবর আলী।