ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৮:২৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

বলিউডের আরেক অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফের নক্ষত্রপতন বলিউডে। একে একে বলিউড হারাতে বসেছে তারকাদের। সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণের রেশ কাটেনি এখনো। অন্যদিকে ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুত, বাসু চট্টোপাধ্যায়, সরোজ খানের মত জনপ্রিয় শিল্পীদের হারিয়ে বলিউড এখনো শোকস্তব্ধ। সম্প্রতি বলিউড অভিনেতা রঞ্জন সেহগলের মৃত্যুতেও শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এবার দিব্যা চোকসির প্রয়াণের খবরে হতবাক সিনেপ্রেমীরা।

কম বয়সেই চলে গেলেন দিব্যা। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন দিব্যা। মাঝে নিজেকে ক্যান্সার যোদ্ধা হিসাবেও নানা পোস্ট দিতেন অভিনেত্রী। হঠাৎই গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দিব্যা। তারপরই তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন তার এক ভাই অমিশ ভর্মা। তিনি ফেসবুক পোস্টের মাধ্যামে জানান, ক্যান্সারের আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন দিব্যা।

শেষ অবস্থাতেও নিজের ভক্তদের জন্য একটি বার্তা দিয়ে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, আমার পক্ষে শব্দে ব্যাখা করা সম্ভব নয় যে আমি ঠিক কীরকম মানসিক অবস্থাতে রয়েছি। আমার মনে হয় এটাই সময় সকলকে বলার। আমি এখন আমার মৃত্যুশয্যায়। আশা করছি, কোনো এক জীবনে এভাবে আর ভুগতে হবে না। কোনো প্রশ্ন করবেন না অনুরোধ করছি। ভাল থেকো সবাই। আসছি।

-জেডসি