বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বুধবার রাত থেকেই তার অবস্থার অবনতি হয়েছিল। বৃহস্পতিবার রাত দিইটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মেয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে সরোজের বয়স হয়েছিল ৭১ বছর।
২০ জুন শ্বাসকষ্টের সংস্যা নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ। অন্যান্য লক্ষণ না থাকলেও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তার কোভিড-১৯ টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। মূলত ঠান্ডা লাগার জন্যই তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। ২৪ জুন পরিবারের পক্ষে জানানো হয়, পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থার উন্নতি হয়ছে। পরিস্থিতির অবনতি না হলে আগামী দু’তিন মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও তখন জানানো হয়।
কিন্তু হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না সরোজের। হৃদযন্ত্র বিকল হয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিদায় নিলেন তিনি।
প্রায় চার দশক ধরে বলিউডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। দু’হাজারেও বেশি গানে কোরিওগ্রাফি করেছেন। ১৯৭৪-এ ‘গীতা মেরা নাম’ ছবিতে কোরিওগ্রাফির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তিনবার জাতীয় পুরস্কার জয়ী সরোজ এরপর কাজ করেছেন একের পর এক ছবিতে। ২০১৯-এ ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষ বারের মতো কোরিওগ্রাফি করেছিলেন তিনি।
সরোজ খানের মৃত্যুর খবরে শোকাহত বলিউড। অহনা কুমরা, বিবেক অগ্নিহোত্রী, নিমরত কৌররা ইতিমধ্যেই টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সরোজের অনন্য সৃষ্টিগুলিকে পোস্ট করেও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।
বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মুখ সরোজ খান।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











