বলিউড অভিনেত্রী সায়রা বানু আইসিইউতে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার
বলিউড অভিনেত্রী সায়রা বানু
রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত তিনি রয়েছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
সংবাদসংস্থা সূত্রের খবর, অসুস্থতার কারণে তিন দিন আগে তিনি ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি ঘটায় আজ বুধবার সকালে তাকে স্থানান্তরিত করা হয় বিশেষ কেয়ার বিভাগে।
প্রসঙ্গত, এই হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৭ জুলাই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা।
দিলীপ কুমারের মৃত্যু দীর্ঘ কয়েক দশকের দাম্পত্যে দাঁড়ি টানতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। শেষকৃত্যের পর অভিনেত্রী জানিয়েছিলেন, ‘‘আল্লা আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিলেন। ‘সাহাব’কে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।’’
‘জংলি’ সায়রা বানুর প্রথম হিন্দি ছবি। বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা শাম্মি কাপূর। তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘পড়োশন’ (১৯৬৮), ‘হেরা ফেরি’ (১৯৭৬), ‘দিওয়ানা’ (১৯৬৭) ‘পুরব ঔর পশ্চিম’ (১৯৭০)-এর মতো ছবি। ১৯৬৬-তে তাঁর ‘স্বপ্নের রাজকুমার’ দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয় সায়রার। তখন তার বয়স মাত্র ২২। বিয়ের পরেও আরও ১০ বছর অভিনয় করেন তিনি।
সূত্র: আনন্দবাজার
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









