বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড’র ২৩তম আসর। শনিবার (২৭ মে) আবুধাবিতে বসেছিল এবারের আসর। সেখানে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আইফা অ্যাওয়ার্ড’র ২৩তম আসর অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন।
যেখানে তাকে দেখা গেছে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। এছাড়াও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও ছিলেন জয়ার সঙ্গে। জানা যায়, এই বাঙালি নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন তিনি।
জয়া তার পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আইফা অ্যাওয়ার্ড’র গল্প’। ঠিক যেনো ছবিতেই সেই আয়োজনের অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার সিনেমায় অভিষেক হয় জয়া আহসানের। বর্তমানে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া।
আগামী ২ জুন জয়া অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। নাম ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ।
আইফা অ্যাওয়ার্ড’র ২৩তম আসরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
যেখানে তাকে দেখা গেছে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। এছাড়াও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও ছিলেন জয়ার সঙ্গে। এই বাঙালি নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন তিনি।
জয়া তার পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আইফা অ্যাওয়ার্ড’র গল্প’। ঠিক যেনো ছবিতেই সেই আয়োজনের অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির