ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৮:২৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

এবার করোনা থাবা বসিয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের শরীরেও। শনিবার রাতে নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন। সেই থেকে মেগাস্টারকে নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তার একমাত্র ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত।

আজ রোববার সকালে জানা গেছে, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গতকাল রাতেই মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এ দিন সকালে হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তার। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’

অমিতাভের পাশাপাশি তার ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনিও নানাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় গতকাল বচ্চন পরিবারের সদস্যরা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। তাতেই অমিতাভ এবং অভিষেক কোভিড পজিটিভ বলে জানা যায়।

রাজেশ টোপে আরও জানান, শনিবার জয়া বচ্চন, ঐশ্বর্যা এবং আরাধ্যারও র‌্যাপিড টেস্ট হয়। তাতে তাদের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি মেলেনি। তবে তাদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার সকালে সেই রিপোর্ট হাতে পেলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।