ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

বাঁধ ভেঙে ‘হালির’ হাওরে ঢুকছে পানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ বাঁধ ভেঙে হালির হাওরে পানি ঢুকছে। সোমবার (২৫ এপ্রিল) গভীর রাতে বাঁধটি ভেঙ্গে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, হালির হাওরে এ বছর সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। অর্ধেকের বেশি পরিমাণ জমির ধান এখনো কাটা হয়নি। বাঁধ ভেঙে পানি ডুকে নিমিষেই তলিয়ে যাচ্ছে আধা কাচা-পাকা ধান।

কৃষি বিভাগ বলছে, হালির হাওরের প্রায় ৮০ শতাংশ ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে।

কৃষক সুব্রত সরকার বলেন, ‘ঢলের পানি আসার পর থেকে হাওরের বাঁধ রক্ষায় কৃষকরা অনেক চেষ্টা করেছেন। তবে শেষ রক্ষা আর হয়নি।’

আরেক কৃষক মোহাম্মদ নবী বলেন, ‘হালির হাওরের আাছানপুর এলাকায় পাউবোর বাঁধ ভেঙ্গে পানি ঢুকে নিমিষেই ফসল তলিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও বাঁধ রক্ষা করা যায়নি।’

বাঁধ ভেঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন।