বাংলাদেশকে পানি দেওয়ার বিষয়ে যা বললেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের স্বার্থ দেখার পর বাংলাদেশকে তিস্তার পানি এবং গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সোমবার (২৯ জুলাই) পশ্চিমবঙ্গ বিধানসভায় এ কথা বলেন।
মমতা ব্যানার্জি বলেন, ‘তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিজেপি সরকার। এই সংক্রান্ত বিষয়ে অনলাইনে সতর্কবার্তা দেওয়া যায়। কিছুই করা হয়নি। ২০২৬ সালে গঙ্গার পানিবণ্টন সংক্রান্ত ফারাক্কা চুক্তি নবায়ন হবে। ২০২৪ সালেই ঠিক করে দেওয়া হচ্ছে কমিটি। যে কমিটি পাঠানো হচ্ছে, তাতে ভারতের কেন্দ্রীয় সরকারের ৯ জন এবং পশ্চিমবঙ্গের এক জন প্রতিনিধি রাখা হচ্ছে।’
তিনি বলেন, ‘ফারাক্কা ব্যারেজ কমিউনিটির ওপর পশ্চিমবঙ্গের মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। আমিও বাংলাদেশকে পানি দিয়েছি। কিন্তু আমি পশ্চিমবঙ্গের স্বার্থে সিদ্ধান্ত নেব। কারণ, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য ভারত সরকার অগ্রিম চুক্তি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ কোনো আলোচনায় থাকতে পারছে না।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে গঙ্গা-পদ্মার পানিবণ্টন সংক্রান্ত চুক্তি করার সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে আলোচনা করেছিল ভারত সরকার। পরে তাকে বাংলাদেশ সরকারও সংবর্ধনাও দেয়। কিন্তু এবার পশ্চিমবঙ্গকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজের পার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে পালন করুক ভারত সরকার। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করুক।’
এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারত-বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত-ভুটান নদী কমিশন গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন মমতা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






