বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
কদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা দেশে এনেছে বাংলাদেশ যুবারা। সেই সুযোগ ছিল এবার মেয়েদের সামনেও। সেই সঙ্গে সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের শোধ তোলারও সুযোগও ছিল বাংলাদেশের কিশোরীদের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হেরেছে ৪১ রানের বিশাল ব্যবধানে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। যা স্বপ্ন দেখাচ্ছিল শিরোপা জয়ের। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ গুটিয়ে যায় ১৮.৩ ওভারে ৭৬ রানে।
শিরোপা নির্ধারণী ম্যাচে বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে রোববার ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।
সহজ লক্ষ্যে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩ উইকেট খরচ করে দলীয় ফিফটি পেরোয় বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। তবে এর পরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তুলতে পারে ৭৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে জুরিয়া ফেরদৌসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহমিদা ছোঁয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুকলা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







