ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২:০৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

বাংলাদেশসহ ১৪ দেশ থেকে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার (০৯ মার্চ) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রোববার এক ঘোষণায় জানিয়েছে কাতার সরকার। খবর রয়টার্সের।

বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা আপাতত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের এ ঘোষণা এলো।

কাতারেও রোববার আরও তিনজন নতুন রোগী ধরা পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কাতার এয়ারওয়েজ ইতিমধ্যে ইতালির সঙ্গে সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। এ ছাড়া চীনের বেশ কিছু বিমানবন্দরের সঙ্গে কাতারের বিমান যোগাযোগ আপাতত বন্ধ।

গত বছরের শেষে চীনের উহান থেকে ছড়াতে শুরু করা এই ভাইরাস ইতিমধ্যে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ আট হাজারের বেশি মানুষ। এ ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার আটশর বেশি মানুষ।

-জেডসি