ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:০০:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

বাংলাদেশি ৯ তরুণীকে ফেরত পাঠাল ভারত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৩ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে দেড় বছর কারাভোগের পর এক শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারত। এক শিশু ছাড়া সবাই তরুণী।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

ফেরত আসা এক তরুণী জানায়, অভাবের কারণে দালালের মাধ্যমে তিনি সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে যান। সেখানে বাসায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় আদালত দেড় বছরের সাজা দেয়। সাজা শেষ হলে নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে শেল্টার হোমে রাখে। এরপর দেশে পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, 'ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দিবে।'