বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
অনুশীলনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা।
নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। যারা এই টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও চীন। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় অসম লড়াইয়ে নামবে বাংলাদেশ।
ইতিহাস আগেই গড়েছে মেয়েরা। সাফের অবিসংবাদিত শ্রেষ্ঠ মেয়েদের নজর ছিল এশিয়ান কাপের মূলপর্বে। বড় মঞ্চে জায়গাও করে নিয়েছে তারা। দাপটের সঙ্গেই পার করেছে বাছাইপর্ব। এবার অপেক্ষা সেই আরাধ্য মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল যার নাম দিয়েছেন ‘মিশন অস্ট্রেলিয়া।’
ফিফা র্যাঙ্কিংয়েও পার্থক্যটা আকাশ-পাতাল। চীন যেখানে ১৭তম, বাংলাদেশের অবস্থান ১১২। যদিও, গত এক বছরে বেশ ধারাবাহিক লাল-সবুজের প্রতিনিধিরা। সবার মাঝে আছে ভালোকিছুর প্রত্যয়। প্রতিপক্ষকে তাই ভয় পাচ্ছে না খেলোয়াড়ররা।
চীনের বিপক্ষে ম্যাচটিকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটা উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশকে খাটো করে দেখছে না চীনও। প্রতিপক্ষের জন্য সমীহ ঝরেছে চীন কোচ আন্তে মিলিচিকের মুখে। মিলিচিক বলেন, ‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে।’
মাঠের খেলায় ফল যা-ই হোক, ভক্তদের প্রত্যাশা লড়াইয়ের। মেয়েরা চোখে চোখ রেখে পরাশক্তিদের বিপক্ষে লড়লে, তবেই না এগোবে ফুটবল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








