ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৫২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা শরনার্থীদের বর্তমান অবস্থা দেখতে বাংলাদেশে আসছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।  জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হয়ে ফেব্রুয়ারি মাসের যেকোনো একদিন ঢাকায় আসবেন জোলি।

নাম প্রকাশ না করার শর্তে ইউএনএইচসিআর-এর এক কর্মকর্তা বলেছেন, ‘এ মাসেই হয়তো ঢাকায় নামবেন জোলি। এরকমই কথা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে জোলির আগমনের তারিখটি আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। জোলি অনেক বড় তারকা। তাই তিনি যখন ঢাকায় নামবেন তখনই আমরা নিশ্চিত করবো যে জোলি বাংলাদেশে এসেছেন। এর আগে নয়।’

২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। নিরাপত্তার কারণে তখন তিনি আসতে পারেননি। এরপর ২০১৮ সালের অক্টোবরেও আরেক দফা বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর। তাই চূড়ান্ত কথা দেওয়া হলেও ইউএনএইচসিআর কর্মকর্তারা জোলির আগমনের খবরটি কৌশলে গোপন রাখতে চাচ্ছেন।

এই দশকের শুরু থেকেই মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর গণহত্যা শুরু করে দেশটির সেনাবাহিনী। ২০১৬ সালে সেটি আরও তীব্র হয়। ফলে দশ লাখেরও বেশি রোহিঙ্গা হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে শরনার্থী হিসেবে বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আশ্রয়গ্রহণ করে।

জোলির আগে, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন। গেলো বছরের মে মাসে জাতিসংঘের শিশু তহবিল [ইউনিসেফ] এর শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। এছাড়াও হ্যারি পটার তারকা এমা ওয়াটসন ২০১০ সালে একবার বাংলাদেশে এসেছেন। তবে তিনি এসেছিলেন পোশাক তৈরির প্রতিষ্ঠান ‘পিপল ট্রি’র মুখপাত্র  হয়ে।

-জেডসি