বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতে হারলেও টি-টোয়েন্টিতে দুই ম্যাচই জিততে চায় টাইগাররা। প্রস্তুতির কোনও ঘাটতি রাখেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ২০ ওভারের ম্যাচে বেশ শক্তিশালী আফগানিস্তান। র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে রশিদ খানরা। তবে ঘরের মাঠে টাইগাররা শক্তিশালী, এ বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে আফগানরা।
আফগানদের বোলিং আক্রমণ আর ব্যাটিংয়ের ধাচ এই ফরম্যাটের জন্য মানানসই। বিপরীতে টাইগাররা এখনও শিখছে টি-টোয়েন্টির মন্ত্র।
সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন তিন আফগান স্পিনার। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের ১২ ওভার ম্যাচের গতিপথ ঠিক করে দেবে। ব্যাটিংয়ে তাই তাদেরকে সামলে লড়াকু পুঁজি গড়াই মাহমুদউল্লাহদের মূল টার্গেট হবে।
গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-২০ ফরম্যাট এমন একটা ফরম্যাট যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
মাহমুদউল্লাহও গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়ে বড় জুটিকে। তিনি বলেন, ‘টি-২০ এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর ১০-১২ নম্বর দলের সঙ্গে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ পাওয়ার প্লের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করা মুনিম শাহরিয়ারের অভিষেক হতে পারে আজ। তবে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিতে লিটন-সাকিবদেরই ব্যাটিংয়ে জ্বলে উঠতে হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











