বাংলাদেশ থেকে আরব আমিরাতে চলে যাচ্ছে নারী বিশ্বকাপ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দশ দলের অংশগ্রহণে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় সেই আয়োজন এখন শঙ্কার মুখে। বাংলাদেশের বদলে বিকল্প কোথাও বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি। আর সেই বিকল্প হতে পারে সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এমনটি।
মূলত, বাংলাদেশের চলমান অস্থিরতায় নারী বিশ্বকাপের আয়োজক হতে ভারতকে প্রস্তাব দিয়েছিল আইসিসি। তবে ভারত সেই প্রস্তাবে রাজি হয়নি। কেননা, আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হচ্ছে দেশটি। তাই এক বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী নয় ভারত। তাছাড়া ভারতে তখন বর্ষার মৌসুম যেটিও নারী বিশ্বকাপ আয়োজনের পথে বড় বাধা ভারতের জন্য। দেশটির মতো বর্ষাকে কারণ হিসেবে দাঁড় করিয়ে বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী নয় শ্রীলংকাও।
অবশ্য, বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে সমস্যা হলো, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এখানে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারছে না আইসিসি। তাই সময় থাকতে আগেভাগেই বিশ্বকাপের আয়োজক প্রস্তুত রাখতে চাইছে তারা। যেন শেষ মুহূর্তে বিপদে পড়তে না হয় আইসিসিকে।
এক্ষেত্রে নারী বিশ্বকাপ আয়োজন করতে রাজি হয়েছে জিম্বাবুয়ে ও আরব আমিরাত। তবে সব কিছু বিবেচনায় আরব আমিরাতকেই বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নিতে পারে আইসিসি। কেননা, আরব আমিরাতে দুবাই, আবুধাবি ও সারজাহ বিশ্বমানের ক্রিকেট ভেন্যু রয়েছে। যেখানে অল্প সময়ের নোটিশে বিশ্বকাপ আয়োজন সম্ভব।
তবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নারী বিশ্বকাপ আয়োজনকে নিজেদের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আফিস মাহমুদ।
এ ব্যাপারে বিসিবি ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। যেকোনো মূল্যে আইসিসিকে আশ্বস্ত করে নারী বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজন করতে চান তিনি। এই লক্ষ্যে এখন জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে খুব শিগগিরই বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত জানাবে আইসিসি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











