বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ এএম, ২০ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ত্রিস্তরীয় (Level-3) সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তথ্য সূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল 3 ও লেভের 4
স্টেট ডিপার্টমেন্ট জানায়, যদিও ২০২৪ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে সংঘর্ষ ও অস্থিরতা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। দেশজুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা এখনও রয়ে গেছে। শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে আগুন, খালে নেমে প্রাণে রক্ষা পেল চালক
এছাড়াও, রাজধানীসহ বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা এবং মাদক পাচারের মতো অপরাধের প্রতি ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও এসব অপরাধ সময় ও স্থানভেদে ঘটছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জন্য সর্বোচ্চ স্তরের (Level-4) ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এসব এলাকায় গুলি, বিস্ফোরণ এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মতো ঘটনাও ঘটে থাকে।’
তবে কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে পার্বত্য এলাকায় ভ্রমণের আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে। মার্কিন কূটনৈতিক কর্মীদের জন্য ঢাকা শহরের কূটনৈতিক এলাকা ছাড়া অন্য কোথাও অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











