বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপোদি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১৮-২০ ফেব্রুয়ারি মারিয়া ত্রিপোদি বাংলাদেশ সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ সফরকালে বাংলাদেশ অভিবাসন-সম্পর্কিত জটিলতার দ্রুত ও কার্যকর সমাধানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।
তিনি আরও বলেন, ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
রফিকুল আলম বলেন, গত আট বছরে এটি ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর এবং বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সফরকালে বাংলাদেশ ও ইতালি শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবে।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার











