ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৪:১৮:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকালে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টা থেকে ওই নৌরুটে সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশে কালবৈশাখীর আভাস দেখা দেখা যায়। পরে সকাল ৯টার দিকে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌপথের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। চলাচলরত নৌযানকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।