ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:৩২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বাগেরহাটে ৩ নারী পকেটমার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলায় তিন নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার চতুরপাড়া গ্রামের কামাল চৌধুরীর মেয়ে মৌসুমী বেগম এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের খুনকার ব্যাপারির মেয়ে পারভিন বেগম ও শার্মিন বেগম। এরা বাগেরহাটের খানজাহানআলীর মাজার সংলগ্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে রায়েন্দা বাজারের পাঁচ রাস্তারমোড় থেকে নাসিমা নামের এক নারীর ব্যাগ কেটে ২ হাজার ১০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয় তিন নারী। এর আগে সকাল ১০টার দিকে শরণখোলা ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নামার সময় এক নারী গ্রাহকের ভ্যানিটি ব্যাগ থেকে ৮০ হাজার টাকা নিয়ে পকেটমার নারীচক্রটি পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তিন নারীকে থানায় নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নারী পকেটমারদের কাছ থেকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি জব্দ করা হয়েছে। এরা সংঘবদ্ধ একটি নারী পকেটমার চক্র। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে বলে ওসি জানান।