বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগ প্রার্থী সাথী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ভিক্টোরিয়া পারভীন সাথী
যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী জয়ী হয়েছেন। তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে ৮টার দিকে সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী ১ লাখ ১ হাজার ৭৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শামছুর রহমান পেয়েছেন ২ হাজার ৩৩২ ভোট । নির্বাচনে অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের দিলু পাটোয়ারি পেয়েছেন ১ হাজার ৭৭৫ ভোট। বাঘারপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৬৩টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫ হাজার ৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নোয়াপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট সহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
এদিকে গতকাল অনুষ্ঠিত যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি বিজয়ী হয়েছেন। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী সেতারা খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১০৭ ভোট। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫৬৭। মোট ১৭৫টি ভোট কেন্দ্রে ৮৭ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যশোর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




