বাচ্চা কোলে নিয়ে ঘুরে ঘুরে, সুযোগ বুঝে চুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে ইতি বেগম (২৭) নামে এক নারীকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ১০ নম্বর গোল চত্বরের হুপ মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৫ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ইতি তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেন। পরে সুযোগ বুঝে নারীদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন। ইতি সাভার থানার আশুলিয়া চারবাগ এলাকার মৃত শহিদ হোসেনের মেয়ে। ইতি একজন পেশাদার চোর। বিভিন্ন বাসা ও দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সে জন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন। আবার ধরা পরে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন, ফলে অনেক সময় মানুষ ছেড়ে দেয় তাকে। এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন। এরপর সুযোগ বুঝে ভ্যানিটি ব্যাগ, মোবাইল নিয়ে সটকে পরেন।
ওসি মহসীন আরও বলেন, শুক্রবার সন্ধ্যায়ও মিরপুরের হুপ মার্কেটে একই কায়দায় দুইটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইতি। পরে উপস্থিত মানুষজন তাকে আটকে রাখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি