বাজপেয়ী-কাউলের সম্পর্ক চিরকালই রহস্য!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:২২ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার
মেয়ে নমিতার কন্যা নিহারীকার সঙ্গে বাজপেয়ী
সদ্যপ্রয়াত হলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ভারতের ইতিহাসে সফল রাজনীতিবিদ বাজপেয়ীর জীবনেও রয়েছে নানা ঘটনা, ইতিহাস কিংবা রহস্য। চিরকুমার এই প্রধানমন্ত্রীর জীবনের নানা গল্প উঠে আসছে মিডিয়ায়। বিশেষ করে বাজপেয়ী আর মিসেস কাউলের সম্পর্ক চিরকাল রহস্যেই থেকে গেল।
বাজপেয়ী তখনও প্রধানমন্ত্রী হননি। সদ্য দিল্লিতে এসেছেন এক তরুণ সাংবাদিক। ভাগে পড়েছে বিজেপি বিট। তাই বাজপেয়ী, আদবাণীর আশেপাশে ঘোরাফেরা করেই খবর যোগাড়ের চেষ্টা চালাতেন গিরিশ নিকাম নামে সাংবাদিক। প্রেস কনফারেন্সে মুখ দেখাতে দেখাতে বাজপেয়ীর কিছুটা মুখ চেনা হয়ে গিয়েছিলেন তিনি। তাই মাঝে মধ্যেই খবরের আসায় ফোন করতেন তার বাড়িতে। সন্ধে হোক বা রাত, বাজপেয়ীজিও নির্দ্বিধায় কথা বলতেন।
এরকমই এক সন্ধেয় ফোন করলে ওপাশে শোনা যায় এক মহিলা কন্ঠ। ‘মিসেস কাউল হেয়ার…। হকচকিয়ে যান ওই তরুণ সাংবাদিক। তবু বিশেষ উৎসাহ না দেখিয়ে বাজপেয়ীজিকে দিতে বলেন। এরকম ঘটনা একাধিকবার ঘটেছিল। তবু বিশেষ কৌতূহল দেখাননি ওই সাংবাদিক। এভাবেই চলছিল। হঠাৎ একদিন মহিলাই নিজে উৎসাহ নিয়ে কথা বলতে শুরু করেন তার সঙ্গে।
নাম জানান, রাজকুমারী কাউল। এও জানান, ৪০ বছর ধরে তার সঙ্গে বাজপেয়ীর বন্ধুত্ব। রাজকুমারী, তার স্বামী অধ্যাপক কাউলের সঙ্গেই দিল্লিতে থাকেন বাজপেয়ী। রাজকুমারীর মেয়ে নমিতাকেই নিজের মেয়ে বলতেন বাজপেয়ী। তবে রাজকুমারীর সঙ্গে তার সম্পর্ককে কখনই কোনও নাম দেননি বাজপেয়ী।
বাজপেয়ীর ঘনিষ্ঠ সূত্র জানায়, কলেজেই বাজপেয়ীর সঙ্গে আলাপ রাজকুমারী কাউলের। বাজপেয়ীর সঙ্গেই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভিক্টোরিয়া কলেজে পড়তেন দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপিকার মেয়ে রাজকুমারী। কলেজ জীবন শেষে আর তেমন যোগাযোগ ছিল না।
ততদিনে রাজনীতিতে জায়গা করে নিতে শুরু করেছেন বাজপেয়ী। আর অধ্যাপক বিএন কাউলকে বিয়ে করে দিল্লি এলেন রাজকুমারী। ফের দেখা হল বাজপেয়ীর সঙ্গে। শুরু হয় যোগাযোগ। সমাজসেবার কাজকর্ম করতেন মিসেস কাউল। নিজের যোগাযোগ কাজে লাগিয়ে গরীব মানুষকে এইমসের মত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। বাজপেয়ীর ঘনিষ্ঠ হওয়া সত্বেও কোনোদিন সেভাবে প্রকাশ্যে আসেনি তিনি। শুধু ফোনেই তাঁর কন্ঠস্বর শুনেছেন কেউ কেউ, ”মিসেস কাউল বোল রাহি হুঁ।”
রাজকুমারী কাউলের স্বামী অধ্যাপক কাউলের মৃত্যুর পর, তার পুরো পরিবারকেই কার্যত দত্তক নেন বাজপেয়ী। ৭ নম্বর রেসকোর্স রোডেই বাজপেয়ীর সঙ্গে থাকতেন রাজকুমারীর মেয়ে নমিতা। নিজের মেয়ে বলেই পরিচয় দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী। তবে রাজকুমারী বা নমিতার ব্যাপারে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কোনোদিনই মনে করেননি বাজপেয়ী। ২০১৪ তে মৃত্যু হয় রাজকুমারী কাউলের। তার চার বছর পর চলে গেলেন বাজপেয়ী। এভাবেই রহস্যে থেকে গিয়েছে তাঁদের সম্পর্ক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


