ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:১২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

বাজারে দাম বেড়েছে আলু-পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের পরই নতুন করে উত্তাপ ছড়িয়েছে আলু-পেঁয়াজের বাজারে। কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারি না থাকার সুযোগ নিচ্ছেন অনেক ব্যবসায়ী। এখনই লাগাম টানার আহ্বান জানিয়েছেন তারা।
ঈদের ছুটির পর এখনও জমে ওঠেনি বাজার। ক্রেতাদের সমাগমও তুলনামূলক কম। কিন্তু বাজারে দামের ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের। দিন দশেকের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। তাই ছুটির পর বাজারে যেয়ে হিসাব মেলাতে হিশশিম খাচ্ছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে দাম বেড়েছে পেঁয়াজের। ভারত থেকে আমদানি বন্ধ থাকার প্রভাব পড়ছে বলে মনে করেন পাইকাররা। একই অবস্থা আলুর বাজারেও। ২০ টাকার আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। হঠাৎ করে এতটা দাম বৃদ্ধিতে নাকাল ক্রেতারা।
আলুর দাম বৃদ্ধির জন্যে সরবরাহ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। জোগান বাড়িয়ে দাম স্থিতিশীল রাখান আহ্বান তাদের। অন্যদিকে দাম বেড়েছে আদা-রসুনেরও। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা।
কোরবানির ঈদকে ঘিরে অসাধু সিন্ডিকেট যাতে সুযোগ নিতে না পারে, সেজন্যে এখন থেকে তদারকি জোরদার করার তাগিদ জানিয়েছেন ক্রেতারা।