বাজারে মাছের দামে আগুন, মুরগি-ডিমের দাম ও চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর খুচরা বাজারে একের পর এক নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। বর্তমানে মাছের বাজারে রীতিমতো ‘আগুনে’ অবস্থা, অন্যদিকে অতিরিক্ত দামের কারণে হাত দেওয়া যাচ্ছে না মুরগি ও ডিমের গায়েও। ফলে উচ্চমূল্যের দাপটে খাদ্য তালিকা থেকে প্রোটিনের জোগান কমানো ছাড়া সাধারণ ও নিম্নবিত্ত মানুষের সামনে আর কোনো উপায় থাকছে না।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যের এই অগ্নিমূল্য দেখা গেছে।
জানা যায়, মাছের বাজারে ২৫০ টাকার নিচে কোনো মাছই এখন মিলছে না। বাজারে প্রতি কেজি পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্তের পছন্দের রুই-কাতলা কিনতে গুনতে হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকা। অন্যদিকে মাঝারি সাইজের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা হলেও ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়। অন্যদিকে গরুর মাংসের দাম দাঁড়িয়েছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজিতে।
সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, বাজারে আড়াইশ টাকার কম দামের কোনো মাছ না থাকায় তাদের পক্ষে নিয়মিত কেনাকাটা করাই অসম্ভব হয়ে পড়ছে।
বাজারের এমন আগুনে পরিস্থিতিতে রায়েরবাজারের ক্রেতা সাইদ মিয়া আক্ষেপ করে বলেন, বাজারে এখন কোনো কিছুতেই হাত দেওয়ার জো নেই। আড়াইশ টাকার নিচে এক কেজি সাধারণ তেলাপিয়া মাছও মিলছে না। সীমিত আয়ের মানুষ নিয়ে আমরা কীভাবে বাঁচব?
মাছের পাশাপাশি মুরগি ও ডিমের বাজারেও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। দর অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকার বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। দেশি মুরগির কেজি গিয়ে ঠেকেছে ৬৫০ টাকায়। আর ডিমের বাজার আরও চড়া; লাল ডিমের ডজন ১৫০ টাকা পর্যন্ত ঠেকলেও পাড়া-মহল্লার দোকানগুলোতে তা বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়।
বিক্রেতারা অবশ্য দাবি করছেন, মুরগি ও মাছের দাম আগের সপ্তাহের মতো চড়েই আছে, নতুন করে বড় কোনো লাফ দেয়নি।
বাজারে আসা ক্রেতারা জানান, আয় না বাড়লেও প্রতিদিন এভাবে মাছ, মুরগি ও ডিমের খরচ বাড়তে থাকায় সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অল্প কিছু কেনাকাটা করতেই আগের চেয়ে দ্বিগুণ টাকা চলে যাচ্ছে। অবিলম্বে বাজার তদারকি জোরদার না করা হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন দিনযাপন আরও সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







