বাড্ডায় মা-মেয়েকে হত্যার অভিযোগ, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন, মাহমুদা আক্তার বৃষ্টি (৩৩) ও তার মেয়ে সানজা মারওয়া (১০)।
মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃষ্টি আক্তারের স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
বৃষ্টি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার চাষারী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। তার স্বামীর নাম এসএম সেলিম। বর্তমানে স্বামীর নিজ বাড়ি ৭/১ রোড নং-১ পশ্চিম মেরুল বাড্ডা, জমসেদ টাওয়ার অষ্টম তলায় থাকতেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া বলেন, ‘গতকাল রাত ২টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে ফরাজী হাসপাতালে জরুরি বিভাগ থেকে মা ও মেয়েকে উদ্ধার করে আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষ-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। এ ঘটনায় মৃতা বৃষ্টির স্বামী সেলিমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
বৃষ্টির মামা সোহেল শিকদার বলেন, ‘সেলিম অন্য মেয়েদের সঙ্গে পরকীয়া করতো। বিভিন্ন সময় ভাগ্নিকে এ কারণে নির্যাতন করতো। গত তিনদিন আগেও সেলিম বাহিরে ছিল। সে বিভিন্ন সময় মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। গতকাল রাতে এসব বিষয় নিয়ে ভাগ্নি প্রতিবাদ করাতে তাকে বিষ জাতীয় কোনো কিছু খাওয়াইয়ে ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। পরে তার মেয়ে সানজা দেখে ফেলায় তাকেও হত্যা করে।’
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










