ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৯:০২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

বান্দরবানে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন খুন

আপডেট: ০৬:৫১ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার

bandarbanস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বান্দরবান : বান্দরবান শহরে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৯ মে) ভোরে জেলা সদরের ক্যামলং ইউনিয়নের মোতালেবের পাহাড় এলাকায় একটি খামার বাড়িতে এই নির্মম ঘটনা ঘটেছে। পুলিশ জানায়,নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ওই খামার বাড়িতে বসবাস করছিলেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২৯.০৫.২০১৫