ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৪:৩২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ রচনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাবা হারালেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রচনা ব্যানার্জি। সোমবার (১৫ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রচনার বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রবীন্দ্রনাথ। রোববার (১৪ নভেম্বর) রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিত্সা। কিন্তু শেষরক্ষা হলো না। গতকালই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রতিদিনের মতো সোমবারও ব্যস্ত শিডিউল রেখেছিলেন রচনা। তবে আকস্মিক এই ঘটনা সব বদলে দেয়। রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করেন তিনি। আর সব সিদ্ধান্তে পাশে পেয়েছেন বাবাকে। সেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রচনা।