ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে আটক কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে কলেজপড়ুয়া এক ছাত্রী আটক হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, চাঁদপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে দুপুর ১টার দিকে বুথে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ১নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মারা যাওয়ার পর পদটি শূন্য ঘোষণা করা হয়। ওই পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্ডে ২ হাজার ৩১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ১৪৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ১ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্র এখন ভোট গণনা চলছে।