ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৮:৪৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

বাবার শূন্যতা কখনোই পূরণ হয়নি: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে অনেক না জানা কথা বলেছেন এই অভিনেত্রী। সামনে এসেছে তার অতীতের অনেক ঘটনা।

বাবা না থাকার যন্ত্রণার কথা অকপটেই বলেছেন তিনি। সাক্ষাতকারে ক্যাটরিনা বলেন, বাবার সঙ্গে তার মা সুজান টারকেটের বিচ্ছেদ হওয়ার পর তাদের ৭ ভাইবোনকে একা হাতেই মানুষ করেছেন তিনি। 

ক্যাটরিনা জানান, তার জীবনে বাবা না থাকার শূন্যতা কেউ কখনো পূর্ণ করতে পারেনি। 

তিনি বলেন, মাঝেমাঝে নিজেকে খুব অসহায় লাগত। যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, বার বার মনে হত যারা বাবার সঙ্গ পায়, তারা হয়ত সহজে কষ্ট সহ্য করতে পারে। আমার নিজের সন্তান হলে আমি চাইব সে মা-বাবা দুজনের সান্নিধ্যে বড় হয়ে উঠুক।

ক্যাটরিনার কথায়, পরিবার ভেঙে গেলে সন্তানদের জন্যে তা খুবই কষ্টকর হয়ে ওঠে। তৈরি হয় এক অদ্ভুত নিরাপত্তাহীনতার অনুভূতি। 

শিগগিরই মুক্তি পেতে চলেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ভারত’। এ প্রজন্মে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই পড়েন ক্যাট।