বাবা, মা-সহ তিন বছরের শিশুকে পিষে দিলো হাতির দল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সারা দিনের কাজের পর বেঘোরে ঘুমাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পাশে ঘুমিয়ে ছিল তিন বছরের মেয়ে। তিন জনকেই পিষে দিল হাতির দল। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের। ভারতের ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা হয়েছে। মালহান পঞ্চায়েতের একটি ইটভাটায় কাজ করতেন ফানু ভুঁইয়া (৩০)। রাজধানী রাঁচী থেকে ৮০ কিলোমিটার দূরে। ইটভাটার কাছেই একটি ঝুপড়িতে থাকতেন ফানু। শুক্রবার রাতে সেখানেই ঘুমিয়েছিলেন তিনি, তার স্ত্রী ববিতা দেবী (২৫) এবং তিন বছরের মেয়ে।
চান্দওয়া থানার পুলিশ আধিকারিক অমিক কুমার বলেন, ‘‘মাঝরাতে একপাল হাতি ওই ইটভাটা এলাকায় আসে। একই পরিবারের তিন জনকে পিষে দেয়, বাকি শ্রমিকেরা হাতি আসতে দেখে পালিয়ে যান।’’
তিনি আরও জানান, তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য লাতেহার হাসপাতালে পাঠানো হয়েছে।
লাতেহার ডিভিশনের বন কর্মকর্তা রৌশন কুমার জানান, গত কয়েক দিন ধরেই বালুমঠ এবং চান্দওয়া বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রায় ১৪টি হাতি। বৃহস্পতিবার চাকলা এলাকায় দেখা গিয়েছিল হাতির দলটিকে। স্থানীয়দের সতর্ক করা হয়।
তিনি জানান, রাত দেড়টা নাগাদ ইটভাটা এলাকায় ঢুকে পড়েছিল হাতির দল। সে সময় ওই তিন জন ঘুমিয়েছিলেন। সে কারণে টেরই পাননি।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়োয়া জেলা থেকে কাজ করতে এসেছিল ওই শ্রমিক পরিবার। বন কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






