বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনাম ও সাদিয়া নিষিদ্ধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৫ আগস্ট টেবিল টেনিসের দ্বৈতে ইভেন্ট ইংল্যান্ডের মারিয়া সাপসিনস ও হো টিন টিন জুটির বিপক্ষে খেলার কথা ছিল সোনাম সুলতানা ও সাদিয়া রহমানের। কিন্তু তারা ইভেন্ট বাদ দিয়ে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন তারা দুইজন। সে জন্য বাংলাদেশের বিপক্ষে ‘ওয়াকওভার’ পায় ইংল্যান্ড। এতে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে দুজনকে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করার।
ওই ম্যাচের আগের দিন চোটে পড়ায় আর কোর্টে নামেননি সোনাম সুলতানা। এতে সিঙ্গেলেও ‘ওয়াকওভার’ দেয় বাংলাদেশ।
সোনাম সুলতানা ও সাদিয়া রহমান ঘরোয়া ও আন্তর্জাতিক কোনও ইভেন্টেই অংশ নিতে পারবেন না। জানা যায়, গত ৫ আগস্ট দুজনের দ্বৈত ও মিশ্র ইভেন্টে খেলা ছিল। গেমস ভিলেজ থেকে বেরিয়ে তারা লন্ডনে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফলে ম্যাচটি ওয়াকওভার হয়।
এর আগের দিন সোমার খেলা ছিল। কিন্তু ইনজুরির কারণে বিকালের ম্যাচ ওয়াকওভার দেন। অলিম্পিক ভিলেজের চিকিৎসক তাকে দেখে বিশ্রাম নেওয়ার কথা জানান। পরের দিন অনায়াসে ম্যাচ খেলার সুযোগ ছিল। কিন্তু গেমস ভিলেজ থেকে বেরিয়ে তারা লন্ডন চলে যান। দুজনের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও খবর নিতে পারেননি কর্মকর্তারা।
এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মানহানি হয়েছে। এ জন্য কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ওই দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগে দুই খেলোয়াড়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। এ জন্য ফেডারেশন তাদের শোকজ নোটিশ দেবে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলবে যে কেন তাদের ঘরোয়া প্রতিযোগিতায় দুই বছর ও আন্তর্জাতিক খেলায় তিন বছর নিষিদ্ধ করা হবে না। দুই খেলোয়াড়ের কাছ থেকে জবাব পাওয়ার পরই ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে।
শৃঙ্খলার ব্যাপারে ছাড় দিতে নারাজ জাহাঙ্গীর আলম, ‘খেলাধুলায় সবার ওপরে শৃঙ্খলা। এর আগে ক্যাম্প না করার কারণে অনেক তারকা খেলোয়াড় বাদ পড়েছে। কমনওয়েলথ গেমসে যেটা ঘটেছে, সেটা বড় অপরাধ। এরপরও তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে’।
এবারের কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ভালো করেছে বাংলাদেশ। পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠে প্রথমবার। নারী খেলোয়াড়েরাও জয় পেয়েছিল এককে।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











