বাসাবো থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবোর একটি বাসা থেকে শামীমা (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শামীমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, গত একমাস আগে শামীমার বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার বড় বোন ফাতেমা তাকে ঢাকায় নিয়ে আসেন। পরে গত ৬ জুন একটি বাসায় গৃহকর্মীর কাজের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। শুক্রবার ওই বাসার গৃহকর্তা কাজের জন্য বাইরে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন শামীমা। এরপর আমাদের কাছে খবর এলে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










