বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চার দিনে ৯ হাজারের বেশি রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারাদেশে প্রতিদিন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্ত বেড়েই চলছে। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই রোগ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এরমধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসের প্রথম চার দিনেই ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১ সেপ্টেম্বর ডেঙ্গুতে সারাদেশে চারজনের মৃত্যু হয়। ওইদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ২ সেপ্টেম্বর ২১ জনের মৃত্যু এবং ২ হাজার ৩৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর ৩ সেপ্টেম্বর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।
সর্বশেষ সোমবার (৪ সেপ্টেম্বর) ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন নতুন করে ২ হাজার ৮২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। মারা গেছেন ৬৪৬ জন। এরমধ্যে ঢাকার ৪৬৮ জন এবং ঢাকার বাইরের ১৭৮ জন।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ। ‘ডেঙ্গু’ নামে ওই অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবেন সাধারণ মানুষ। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার নানান উদ্যোগ নিয়েছে। এরমধ্যে প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা ও এডিস মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নাগরিক সচেতনতা বাড়ানো ও সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু










