বাড়িতে থেকেই করোনামুক্ত জেমস বন্ড অভিনেত্রী ওলগা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসকে কুপোকাত করলেন জেমস বন্ডের নায়িকা ওলগা কুরাইলেঙ্কো।মরণঘাতি ভাইরাসের বিরুদ্ধে লড়ে জিতেলেন ইউক্রেনের এই অভিনেত্রী। তাও আবার হাসপাতালে ভর্তি হয়ে নয়, বরং নিজের বাড়িতে থেকেই। এমনটাই দাবি করেছেন হলিউডে কাজ করা এই মডেল ও অভিনেত্রী।
গত ১৫ মার্চ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ওলগা কুরাইলেঙ্কো। তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছিলেন। ২৫ মার্চের মধ্যেই অভিনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে গেছেন বলে তার দাবি!
ইনস্টাগ্রামে ওলগা লেখেন, আমি এখন পুরোপুরি সুস্থ। প্রথম সপ্তাহে খুব জ্বর ও মাথাব্যথা ছিল। বেশিরভাগ সময় বিছানায় বিশ্রাম করেই কেটেছে। দ্বিতীয় সপ্তাহে জ্বর ছিল না। একটু সর্দি-কাশি ছিল। খুব ক্লান্তও লাগছিল। দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এসে আমি পুরোপুরি ঠিক হয়ে যাই। সর্দি-কাশির সমস্যাও নেই। এখন আমি ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি।
করোনাভাইরাসে আক্রান্ত নিয়ে এর আগে ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ। জ্বর হয়েছিল। তারপরই সোয়াব টেস্টে ধরা পড়ে করোনা বাসা বেঁধেছে তার শরীরে। করোনায় আক্রান্ত হওয়ার জন্য তাকে ঘরবন্দি থাকতে হবে।
২০০৮ সালে বন্ড সিরিজের ছবি ‘কোয়ান্টাম অফ সোলেস’-এ অভিনয় করেন ওলগা কুরাইলেঙ্কো। এছাড়া ‘অবলিভিয়ন’ ছবিতে টম ক্রুজের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











