বাড়িতে পুরুষের তুলনায় নারীরা ৪ গুণ বেশি কাজ করে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
নিজ বাড়ির কাজের ক্ষেত্রে নারীরা এখনও পুরুষদের তুলনায় বহুগুণ বেশি দায়িত্ব পালন করছেন। ১৫ থেকে ২৪ বছর বয়সী এক্ষেত্রে বেশি সময় দেয়। অথচ ঘরে কাজের চাপ কম হলে তারা উৎপাদনশীল কাজ করার সুযোগ পেতে পারে।
এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে। রাজধানীর আগারগাঁওয়ে সোমবার (২৫ আগস্ট) এই সেমিনার আয়োজন করা হয়।
এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা সাজেদা আমিন। সেমিনারের শিরোনাম ছিল ‘কেয়ার রেসপনসিবিলিটি অ্যান্ড উইমেন ওয়ার্ক ইন বাংলাদেশ’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের নারী বিভাগের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা এবং সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক।
মূল প্রবন্ধে দেখা গেছে, নারীরা সাপ্তাহিকভাবে প্রায় বিশ ঘণ্টা গৃহস্থালি কাজে যুক্ত থাকেন, যেখানে সমবয়সী পুরুষদের সময় মাত্র পাঁচ ঘণ্টা। তবে যৌথ পরিবারে বসবাসকারী নারীদের ক্ষেত্রে কাজের চাপ তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের উৎপাদনশীল কাজে অংশগ্রহণের সুযোগ বাড়ে।
মূল প্রবন্ধে আরও বলা হয়, বিশেষ করে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণী নারীরা গৃহস্থালি কাজে বেশি সময় ব্যয় করেন।
আলোচনায় অংশ নিয়ে বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, পোশাক শিল্পের নারীকর্মীরা অনেক সময় কর্মস্থলে যেতে দীর্ঘ পথ পাড়ি দেন। এ কারণে তারা শিশুদের সঙ্গে নিয়ে যেতে পারেন না। ফলে বহু শিল্প এলাকার দিবাযত্ন কেন্দ্রগুলো ব্যবহারহীন অবস্থায় পড়ে থাকে।
এছাড়া বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বলেন, নারীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
প্রবন্ধ উপস্থাপনকালে সাজেদা আমিন জানান, যৌথ পরিবারের নারীরা একক পরিবারের তুলনায় গৃহস্থালি কাজে প্রায় তিন ঘণ্টা কম সময় দেন। ফলে উৎপাদনশীল বা আয়মুখী কাজে তারা অতিরিক্ত দুই ঘণ্টা সময় ব্যয় করতে পারেন।
তিনি বলেন, বর্তমানে নতুন কর্মসংস্থান তুলনামূলক কম তৈরি হচ্ছে এবং যে অল্প সুযোগ তৈরি হয়, তা অনেকাংশে পুরুষরা নিয়ে নিচ্ছেন। তাই প্রযুক্তিনির্ভর আধুনিক খাতগুলোতে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানো জরুরি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











