বায়ু দূষণ: বৃষ্টির পরও স্বস্তি নেই দিল্লিতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
দীপাবলির পর বাতাসের গুণমান আবার কমতে শুরু করেছে ভারতের রাজধানী দিল্লির। বিশেষজ্ঞরা মনে করছেন, জনগণের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বাতাসের এই গুণমান। দেশটির দূষণ নিয়ন্ত্রণ পরিষদ (সিপিসিবি)-এর পরিসংখ্যান অনুযায়ী সামগ্রিকভাবে দিল্লির বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৪০০-র কাছাকাছি রয়েছে।
দীপাবলির বেশ কয়েক দিন আগে বাতাসের গুণমান বৃদ্ধি পেয়েছিল, কিন্তু দীপাবলির পর আবার দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দিল্লির অধিকাংশ এলাকায়। বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আরকে পুরম এলাকায় বাতাসের গুণমান ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআইয়ের মাত্রা ৪৩০, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গুণমান ৪০৩, পঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণমান ৪২৩। বাতাসের এই মান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির মুখ দেখেছিল দিল্লি। পরিবেশবিদেরা অনুমান করেছিলেন বৃষ্টি হলেই রাজধানীর বাতাসের গুণমান উন্নত হবে।
কিন্তু সামান্য স্বস্তি ফিরলেও দূষণের মাত্রায় তেমন হেরফের হয়নি। উলটো বিষধোঁয়ার চাদরে ঢাকা পড়েছিল অনেক এলাকা। সেই সঙ্গে দীপাবলি উপলক্ষ্যে শব্দবাজি এবং আতশবাজির ব্যবহার, যানবাহনের ধোঁয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাতাসের গুণমান কমে গিয়ে দূষণপরিস্থিতি আবার ‘ভয়াবহ’ হয়ে উঠেছে দিল্লির।
১৩ নভেম্বর থেকে দূষণপরিস্থিতির কথা ভেবেই গাড়ির জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরীওয়ালের সরকার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






