ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিএনপির কাছে খালেদার চেয়ে পরীমণির গুরুত্ব বেশি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২১ জুন ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংসদে বিএনপির এক নেতাকে দেখলাম পরীমণির বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছেন। আমার কাছে মনে হলো, তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও নায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এজন্য এটা নিয়ে তিনি সংসদে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন।

সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে একথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘রাজধানীতে কে কোথায় গিয়ে মধ্যরাতে মদ্যপান করলো, আর সেখানে ভাঙচুর হলো; সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটলো। সেটি কী জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ? কে কোথায় মধ্যরাতে মদ্যপান করে কোনো ঘটনা ঘটালো, সেটি নিয়ে যেভাবে সবাই মত্ত হয়ে গেলো। বিষয়টি কী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিলো? এটি একটি বাজে বিষয়। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও তার মিত্ররা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচারের অপচেষ্টা চালায়। আবার বাংলাদেশে কিছু ব্যক্তি আছে, যারা মনে করেন তারা মহাজ্ঞানী। যখন নিজেরা মনে করেন তারা মহাজ্ঞানী অপরের ভুল না ধরলে তিনি যে জ্ঞানী সেটি প্রমাণ করার সুযোগ হয় না। সেজন্য সব বিষয়ে ভুল ধরার জন্য কিছু ব্যক্তিবর্গ আছে।

-জেডসি