বিএসএমএমইউতে অপারেশন ছাড়া হার্টের ভালভ প্রতিস্থাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
বিএসএমএমইউতে মঙ্গলবার ৮০ বছরের এক ব্যক্তির দেহে সফলভাবে অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো রোগীর বুক না কেটে এবং অজ্ঞান না করে শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির হৃদরোগ বিভাগের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক ৮০ বছরের এক ব্যক্তির দেহে এই ভালভ সফলভাবে প্রতিস্থাপনে সক্ষম হয়েছেন।
জানা গেছে, অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করা ওই ব্যক্তি বর্তমানে করোনারি ইউনিটের সিসিইউতে ভর্তি আছেন। এটিকে ইন্টারভেনশনাল কার্ডিওলজির ধারাবাহিক সফলতা এবং এই চিকিৎসায় নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
কোন ধরনের দুর্ঘটনা ছাড়া প্রথমবারের মতো অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করায় অধ্যাপক মোস্তফা জামানের টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে চিকিৎসাসেবার মানও অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বর্তমান প্রশাসন চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যশিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য গবেষণায় যুক্ত করতে বদ্ধপরিকর।’
অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন সম্পর্কে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বলেন, ‘অপারেশন মানেই ছুরি-কাচি ব্যবহার। আজ ছুরি-কাচি ছাড়া বা বুক না কেটে ৮০ বছরের ওই ব্যক্তির হার্টের অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করে তার জীবন বাঁচাতে পেরে ভীষণ ভালো লাগছে। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আমাদের দেশে অনেকেরই তা নেওয়ার সক্ষমতা নেই। যারা অবস্থাপন্ন তাদের অনেকেই এই চিকিৎসা দেশের বাইরে গিয়ে নিয়ে আসেন। এদেশের অসচ্ছল মানুষ এই চিকিৎসা পান না। দেশের অসচ্ছল মানুষেরা যাতে এই চিকিৎসা সেবা নিতে পারেন সেজন্যই বিশ্বের অন্যতম আধুনিক এই চিকিৎসা পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে সরকার সহায়তা করলে আমরা এই চিকিৎসা সেবাকে অনেক দূর নিয়ে যেতে পারবো।
জটিল এই পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনে সফলতা, এর সমস্যা ও সম্ভাবনা এবং পাশাপাশি ব্যয়বহুল এই চিকিৎসা সাধারণ জনগণের জন্য সহজলভ্য করতে এই বিশ^বিদ্যালয় তরুণ চিকিৎসকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে বলেও জানান অধ্যাপক মোস্তফা জামান।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম



