ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:১৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় পুলিশ কর্মকর্তার জেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় এক পুলিশ কর্মকর্তাকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান ওই পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা তার মিথ্যা পরিচয় দেন। এসময় তিনি জানান তার নাম আবদুস সালাম। এছাড়া বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি আরো দুই হাজার টাকা দাবি করেন।

-জেডসি