ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:২৯:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

বিচ্ছেদ ঘোষণার পর প্রথম পোস্টে যা বললেন সামান্থা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ এএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমে বিয়ে ভাঙা গুঞ্জন, তারপর নিজেই ডিভোর্সের ঘোষণা দিয়ে কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন ভারতের দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি।  নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।  ছবির সঙ্গে ক্যাপশনও  দিয়েছেন সামান্থা। 

ইনস্টাগ্রামের ওই ছবিতে সামান্থাকে লম্বা সাদা পোশাকে দেখা গেছে। চুলে রয়েছে ফুলের সাজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, পুরনো ভালবাসার গান। পাহাড় আর গিরিখাদে শীতের হাওয়ার শব্দ, প্রাপ্তি আর অপ্রাপ্তির গান। উপত্যকায় বিষণ্ন প্রতিধ্বনির আওয়াজ আর পুরনো প্রেমিকদের গান। পুরনো বাংলো, সিঁড়ি আর গলিতে বাতাসের শব্দ।.

৮ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইকে শো রয়েছে সামান্থার। নিজের পছন্দের ফ্যাশন লেবেলকে সমর্থন করার জন্যই সামান্থার এই পোস্ট দিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। 

এদিকে,  বিচ্ছেদের পর ভরণপোষনের জন্য সামান্থাকে ২০০ কোটি রুপি দিতে চেয়েছিলেন নাগা ও তার পরিবার। কিন্তু সেই অর্থ ফিরিয়ে দিয়েছেন সামান্থ। 

সামান্থার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে,  বিয়ে ভাঙা সামান্থার কাছে হৃদয় বিদারক ঘটনা। এই সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা এবং সাহচর্য চেয়েছিলেন সামান্থা। এজন্যই হয়তো নাগার দেওয়া অর্থ ফিরিয়ে দিয়েছেন তিনি। 

২০১০ সালে একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে  একে অপরের প্রেমে পড়েন সামান্থা ও নাগা। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের বাগদান হয়। ওই বছরই অক্টোবরে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি। তাদের বিচ্ছেদে মন ভেঙে গিয়েছে বহু ভক্তের।