বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউটিউব মানেই যেন বিরক্তিকর বিজ্ঞাপন! তবে যারা প্রিমিয়াম মেম্বার, তারা বিজ্ঞাপন ছাড়াই ভিডিও উপভোগ করার সুযোগ পান। এর জন্য খরচ করতে হয় নির্দিষ্ট ফি।
এবার প্রিমিয়াম মেম্বারদের জন্য বিশেষ অফার আনল প্রতিষ্ঠানটি। যারা টানা ছয় বছর বা ২২২২ দিন ইউটিউব প্রিমিয়ার গ্রাহক ছিলেন তাদের ১২ মাসের ফ্রি প্রিমিয়াম সুবিধা দেবে। অর্থাৎ ওইসব প্রিমিয়াম গ্রাহকরা ফি না দিয়েই এক বছর বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন।
এক ব্লগ পোস্টে একজন ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারী একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ২২২২ দিন ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার পর অবশেষে উদযাপন করার সময় এসেছে। যদি আপনিও ওই তালিকায় থাকেন আপনাকে সেই সুযোগ দেবে ইউটিউব।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে সব ইউটিউব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা এক টানা ছয় বছর প্রিমিয়াম মেম্বারশিপ ব্যবহার করেছেন তারাই এই সুবিধা পাবেন।
খবরটি প্রথম প্রকাশ করেছে ৯ টু ৫ গুগল। তবে সর্বপ্রথম খবরটি জানিয়েছিল এক রেডিট ব্যবহারকারী। ওই ব্যবহারকারীর কাছে একটি ইন অ্যাপ নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেখানে ওই ব্যক্তিকে অভিনন্দন জানানো হয়েছে। এবং জানানো হয়েছে, ১২ মাসের জন্য তাকে ইউটিউব এবং ইউটিউব মিউজিকের প্রিমিয়াম মেম্বারশিপ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
কবে থেকে ইউটিউব ব্যবহার করছেন চেক করবেন যেভাবে-
প্রথমে নিজের অ্যানড্রয়েড বা আইওএস থেকে ইউটিউব ওপেন করুন। এরপর সেখানে ডানদিকের কোনে রয়েছে আপনার প্রোফাইল পিকচার। সেখানে ট্যাপ করুন। এরপর একটি ড্রপডাউন মেনু খুলে যাবে। সেখানে একটি অপশনে রয়েছে ইউটিউব প্রিমিয়াম বেনিফিটস অপশন।
এরপর ইউজার নেমের নিচে রয়েছে মেম্বার সিন্স অপশন। এবং সেখানে ডেট দেখা যাবে। এবার মোট কতদিন প্রিমিয়াম সাবক্রিপশন ব্যবহার করছেন তা জানতে হলে ওই ডেট থেকে গণনা করলেই মোট দিন জানতে পারবেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল

